পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহাম্মদ উচ্চ বিদ্যালয়
বিদ্যালয়টি
প্রতিষ্ঠার ইতিহাস
-----------------------
পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহাম্মদ উচ্চ বিদ্যালয় ০১ জানুয়ারি ১৯৪৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লাভ করে ।
জানা যায় যে, তদানীন্তন বৃটিশ শাসনামলের শেষ দিকে বৃহত্তর পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার মহকুমা প্রশাসক আলী আহাম্মদ সাহেব প্রশাসনিক কাজে
উল্লাপাড়া থানার
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন। পরিদর্শনে এসে স্থানীয় জনসাধারণ ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে একটি নতুন বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে আলাপ আলোচনা করেন।
নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মরহুম জেনাত আলী ফকির, মরহুম হাতেম আলী মেম্বার, মরহুম তকী ব্যাপারী এবং নাম নাজানা আরও অনেকে। তাঁদের সাথে নিয়ে এলাকার সর্বস্তরের জনসাধারণের সাথে আলাপ আলোচনা করে পঞ্চক্রোশী ইউনিয়ন এর সাথে তৎকালীন মহকুমা প্রশাসক আলী আহাম্মদ সাহেবের নাম সংযুক্ত করে ০১ জানুয়ারি ১৯৪৭ খ্রিস্টাব্দে "পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহাম্মদ উচ্চ বিদ্যালয়" নামে একটি নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে ছড়িয়ে দিচ্ছে জ্ঞানের আলো। দীপ্তিময় আলোয় আলোকিত হয়ে যুগ যুগ ধরে গড়ে উঠছে অগণিত মানুষ। আলোকিত সেই মানুষগুলো আজ মানবতার ফেরিওয়ালারুপী একটি সুন্দর সমাজ, একটি সুন্দর রাষ্ট্র ও একটি সুন্দর পৃথিবী গঠনে দৃঢ় প্রত্যয়ী।
