Style Options
Panchakroshi Union Ali Ahammed High School  |  

প্রধান শিক্ষকের বাণী

পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহাম্মদ উচ্চ বিদ্যালয়টি
একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ছায়ায় ঘেরা মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত। 
গ্রামীণ  জনপদে শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ হিসেবে খ্যাত প্রতিষ্ঠানটি সময়ের সাথে তাল মিলিয়ে হাটি হাটি পা পা করে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশেষ অগ্রগামী তথা শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে।
প্রশিক্ষণপ্রাপ্ত ও চৌকস শিক্ষকগণ অত্যন্ত দক্ষতার সাথে সুন্দরভাবে পাঠদান করে থাকেন। অত্যন্ত আনন্দঘণ পরিবেশে শ্রেণি পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। পরিবেশগত দিক, ভৌত অবকাঠামো এবং ভৌগলিক  অবস্থানের দিক থেকে বিদ্যালয়টি বিশেষভাবে খ্যাত।  বিদ্যালয়টি পরিচালনার ক্ষেত্রে এলাকার বিশেষ বিশেষ সম্মানিত ব্যক্তিবর্গ, জ্ঞানী ও সুধীজন বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে শিক্ষা বিস্তরণের ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে থাকেন।  সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি অনেক দূরে - নতুনের সন্ধানে। তাইতো আমরা যেন "তিমিরের মাঝে প্রদীপ জ্বালিয়ে
দূর করবো অন্ধকার,
নতুন পৃথিবী গড়ার প্রত্যয়ে আমরা যেন একাকার।"